খাদ্যসামগ্রী নিয়ে ঘরে ঘরে কউক চেয়ারম্যানের নেতৃত্বে সেচ্ছাসেবী দল।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মান্যবর চেয়ারম্যান লে. কর্ণেল ( অবঃ) ফোরকান আহমদ এর ব্যক্তিগত তহবিল থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছ।
করোনাভাইরাস প্রতিরোধে গৃহে অবস্থান করা অসহায় দরিদ্র মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করে আসছেন কউক চেয়ারম্যান।
এই ধারাবাহিকতায় ২য় ধাপে খুরুশকুল ইউনিয়নে যারা খাদ্য কষ্টে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছিয়ে দিয়েছেন লে. কর্ণেল ( অবঃ) ফোরকান আহমদ এর নেতৃত্বে সেচ্ছাসেবী টিম পরিবার।

No comments