শেষ সম্বল অবদি আপনাদের খাদ্যের ব্যবস্থা করে যাব : কউক চেয়ারম্যান।দেশের ডাক
By নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২০
শেষ সম্বল অবদি আপনাদের খাদ্যের ব্যবস্থা করে যাব ইনশাআল্লাহ, বলেন কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।
করোনা বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সকল সাহসী পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রমজান মাস উপলক্ষে এবং করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রতিদিন কোন না কোন এলাকায় পৌছিয়ে দিতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
২৯ এপ্রিল বুধবার সকালে কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ১৫০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রি পৌছিয়ে দিয়েছেন লে. কর্ণেল ( অবঃ) ফোরকান আহমদ এর নেতৃত্বে সেচ্ছাসেবী টিম পরিবার।
বিতরনকালে টেলিফোনিক আলাপে তিনি এসব কথা বলেন।

No comments