• শিরোনাম

    আইনমন্ত্রীর মাতা জাহানারা হক এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক




    ডেক্স রিপোর্টঃ
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

    প্রতিমন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

    শোক বার্তায় প্রতিমন্ত্রী আরো জানান, বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সংসদ সদস্য,  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও  বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর এডভোকেট সিরাজুল হক এর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হক এর মতো একজন মহিয়সী নারীর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

    উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর মাতা  বীর মুক্তিযোদ্ধা জাহানারা হক (৮৫) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩:৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    No comments