আমার ঘরে যতক্ষন খাবার থাকবে ততক্ষন আপনারা না খেয়ে থাকবেন না: কউক চেয়ারম্যান। দেশের ডাক
By নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২০
আমার ঘরে যতক্ষন খাবার থাকবে ততক্ষন আপনারা না খেয়ে থাকবেন না বলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কর্মহীন অসহায়দের খাদ্য পৌঁছে দেওয়ার বিষয় নিশ্চিত করতে সচেষ্ট আছেন।
আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার নিজস্ব তহবিল থেকে মধ্যবিত্ত ও অসহায় মানুষের কাছে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌছিয়ে দিতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
গত ২৭ এপ্রিল সোমবার সকালে কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের ৫ নং ও ৬ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রি পৌছিয়ে দিয়েছেন লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ এর নেতৃত্বে সেচ্ছাসেবী টিম পরিবার।
বিতরনকালে টেলিফোনিক আলাপে তিনি এসব কথা বলেন।

No comments