সরকারি চালের তালিকা নিয়ে মেম্বারের তালবাহানা
অসহায়-কর্মহীনদের মাঝে বিতরণের জন্য সরকারি চালের তালিকা প্রস্তুত ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ছাতক উপজেলার ৭ নং সিংচাপইড় ইউনিয়নের ইউপি সদস্য আঙ্গুর মিয়ার বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, ছাতক উপজেলার ৭ নং সিংচাপইড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আঙ্গুর মিয়া করোনা পরিস্থিতিতে সরকারি চাল বিতরণ করার জন্য তার নিজ গ্রাম আইনাকান্দি ও ৯নং ওয়ার্ডের সরিসহপাড়া গ্রামের তালিকা করেন।
কিন্তু সরিসহপাড়া গ্রামের ১৪ জনের নামের তালিকায় ১৩ জনই এই গ্রামের বাসিন্দা নয়।
এছাড়াও আরেকটি তালিকায় আঙ্গুর মিয়ার নিজ গ্রামে ৩৬ জনের মধ্যে বেশ কয়েকজন ত্রাণসামগ্রী না পাওয়ার অভিযোগও করেন।
এদের মধ্যে রয়েছে মৃত. কালা মিয়ার ছেলে আব্দুল খালেক, মৃত সাঞ্জব আলীরর ছেলে নুরু মিয়া, মৃত সুনাফর আলীর ছেলে হাবিবুল ইসলাম, আলতাফুর রহমানের ছেলে অলিউর রহমান,প্রমুখ।
সূত্র আরও জানায়, আঙ্গুর মিয়া প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা আত্মসাত করে তার নিজ বাড়িতে যাওয়ার জন্য পাকা রাস্তা নিমার্ণ করেছে। এ অভিযোগে গত ২৯ জানুয়ারি সাবেক ইউপি সদস্য মোঃ চাঁন মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন(দুদক) এ একটি মামলা দায়ের করে। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ ব্যাপারে আঙ্গুর মিয়ার সাথে মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
তালিকায় অনিয়মের ব্যাপারে ৭ নং সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজাহিদ আলি বলেন, আমি জনপ্রতিনিধি আমার কাজ জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই ত্রাণসামগ্রী বিতরণে যারাই অনিয়ম করবে তাদের কোন ছাড় নেই। ৯ নং ওয়ার্ডের আঙ্গুর মিয়ার বিরুদ্ধে চাল বিতরণের অভিযোগটি আমি খতিয়ে দেখবো।

No comments