• শিরোনাম

    বিছানায় স্ত্রী-সন্তানের গলাকাটা, পাশেই স্বামীর ঝুলন্ত লাশ। দেশের ডাক

    ১৬ মে ২০২০ ইং


    রংপুরের গঙ্গাচড়া এলাকায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

    নিহতেরা হলেন, হাফিজুল ইসলাম, তার স্ত্রী ফাতেমা বেগম ও তাদের আড়াই বছরের মেয়ে হুমায়রা। স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে স্বামী স্ত্রীর কলহ চলছিল।

    শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে স্ত্রী ও সন্তানকে হ’ত্যা করে হাফিজুল আ’ত্মহ’ত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

    No comments