সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে কউক চেয়ারম্যান। দেশের ডাক
By নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২০
সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ ও ইফতার সামগ্রী সহায়তা প্রদান অব্যাহত রেখেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ। তারই ধারাবাহিকতায় গতকাল ৩০ এপ্রিল ২০২০ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় কক্সবাজারের ৫০ জন মুক্তিযোদ্ধাদের এবং বিকাল ৩.০০ ঘটিকায় চৌফলদন্ডী ৯নং ওয়ার্ডে ৮০ পরিবারকে উপহার হিসাবে ইফতার সামগ্রী সহায়তা প্রদান করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারাই এদেশের সূর্য সন্তান; যাদের অবদানের ফলে বাংলাদেশের জন্ম। তাই তিনি নিজস্ব তহবিল হতে মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা প্রদান করতে পেরে খুবই আনন্দিত বলে তিনি জানান।
এসব উপহার সামগ্রী পেয়ে মুক্তিযোদ্ধাবৃন্দও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্রে জানা যায়, ইতোপূর্বে তিনি লালদিঘীর পাড়ের ২৯ জন মুচি; ২৩ জন হকার্স সমিতির সদস্য; কক্সবাজারের সাংবাদিকবৃন্দ; খুরুশকুল ইউনিয়নে ১৫০ পরিবার; ইসলামাবাদ ২নং ওয়ার্ডে ১৫০ পরিবার; জালালাবাদ ৫ ও ৬ নং ওয়ার্ডে ৫০০ পরিবার; বৃহত্তর ঈদগাও এর ৫টি ইউনিয়নে ৫০০ পরিবার; এবং কলাতলীতে ৫০ পরিবারসহ প্রায় ২০০০ পরিবারকে ১০ দিন চলার মতো উপহার হিসাবে ইফতার সামগ্রী বিতরণ করেন।
অদ্য ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ সাধ্যমতো অব্যাহত রাখবেন বলে জানান এছাড়া এ দুর্যোগ মূহুর্তে কক্সবাজারের বিত্তবানদের জনস্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



No comments