• শিরোনাম

    রমজান উপলক্ষে ইফতার ও খাবার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বাচ্চু মিয়া


    ডেক্স রিপোর্টঃ
    দেশে যখন করোনার মতো মহামারী প্রকট আকারে বিস্তার করেছে। তখনি এই মহামারী থেকে বাঁচাতে ঘরে থাকার জন্য কখনো মাইকিং করে, আবার কখনো প্রশাসন কঠোর হয়ে সবাইকে করোনা থেকে বাঁচাতে প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

     বিশেষ করে সমাজে কিছু মানুষ আছে, যারা লোক লজ্জায় মুখ ফুটে কারো কাছে অভাবের কথা বলতে পারেনা। সেই সব মানুষদের দরজায় গিয়ে ইফতার ও খাবার পৌছে দিতে দেখা যায় রাজধানীর আদাবরের ১০০ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাচ্চু মিয়াকে।


    তিনি রাতের আঁধারে নিজের বসত ঘরে সব প্যাকেট করে রাজধানীর আদাবর ও মোহাম্মদপুরের কিছু অংশে ইফতার এবং খাবার সামগ্রী বিতরণ করেন। বিশেষ করে করোনার এই পরিস্থিতিতে সবার সহযোগিতায় এগিয়ে এসে খাবার পৌঁছে দেওয়াই যার নেশা হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠে যে কোন লোক ঘরের দরজা খুললেই চমকে উঠার মতো ঘটনা ঘটেছে। 

    তিনি বলেন, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লোকলজ্জার কথা চিন্তা করে না খেয়ে থাকলেও কারো কাছে হাত পাতে না। আর বর্তমান পরিস্থিতিতে এমন কিছু পরিবার খুজে পেয়েছি যারা নিজের অনাহারের কষ্ট কারো কাছে খুলে বলতেও লজ্জাবোধ হয়। 

    তাই আমার মানবিকতা থেকে এইসব মানুষদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। যদি আমাদের দেশের প্রতিটি পাড়া,মহল্লার থেকে সবাই এগিয়ে আসে তাহলে আমাদের যে মনুষত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে তা হয়তো ফিরে আসবে। ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাই আমি চাই আমি কেন? সবাই যেন এমন উদ্যোগ নিয়ে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসে।

    No comments