• শিরোনাম

    করোনা প্রতিরোধে ঘরে থাকুন, নিজে বাঁচুন ও দেশকে বাঁচান, কউক চেয়ারম্যান। দেশের ডাক

    By নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল ২০২০



    করোনা বর্তমানে এক আতঙ্কের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণার পর বিভিন্ন দেশ করোনাভাইরাস মোকাবিলার জন্য জরুরি অবস্থা জারি করছে। বিশ্বে করোনার প্রভাব পূর্ববর্তী যেকোনো ভাইরাসের বা মহামারির চেয়ে বেশি ক্ষতিকর এবং মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ।

    কোভিড–১৯–এর কারণে সারা বিশ্বে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। করোনা এখন বৈশ্বিক সমস্যা। করোনার বিস্তার রোধে আমাদের কিছু বিষয় খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাজে চলা উচিত—

    কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদ তিনি কক্সবাজার জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ বাসায় থাকুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান।

    জ্বর, শুকনো কাশি অথবা শ্বাসকষ্ট যেকোন লক্ষণ যদি হালকাভাবে প্রকাশ পায়, তাহলে নিজেকে আলাদা রাখুন যেন আপনার দ্বারা অন্য কেউ সংক্রমিত না হতে পারে এবং সবসময় ১ মিটার বা সর্বনিম্ন ৩ ফিট দূরত্ব বজায় রাখুন।

    তিনি আরও বলেন, স্বাস্থ্য পরামর্শের জন্য আইডিসিআর এর হটলাইন ৩৩৩ নম্বরে যোগাযোগ করুন। শুধুমাত্র শ্বাসকষ্ট জনিত গুরুতর সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

    No comments