আল্লাহর উপর ভরসা রাখুন, করোনা মহামারি কেটে উঠবে ইনশাআল্লাহ :কউক চেয়ারম্যান। দেশের ডাক
By নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২০ইং
আল্লাহর উপর ভরসা রাখুন এবং সরকারের বিধি-নিষেধ মেনে চলুন, করোনা মহামারি কেটে উঠবে ইনশাআল্লাহ, বলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারিতে সংকটময় মুহূর্তে কর্মহীন অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রতিদিন কোন না কোন এলাকায় পৌছিয়ে দিতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
১০ মে ২০২০ ইং রবিবার সকাল ১১.০০ ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্য কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারি ৭০ পরিবারের মাঝে এবং পশ্চিম লারপাড়া ও উপজেলা ডিককুল এলাকায় ২৫ পরিবার সহ মোট ৯৫ পরিবারের মাঝে দুরত্ব বজায় রেখে খাদ্য ও ইফতার সামগ্রি বিতরন করেন লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।
খাদ্য ও ইফতার সামগ্রী বিতরনের সময় তিনি উক্ত কার্যক্রম সাধ্যমতো অব্যাহত রাখবেন বলে জানান।
এছাড়াও এ দুর্যোগ মূহুর্তে কক্সবাজারের বিত্তবানদের জনস্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খাদ্য সামগ্রি বিতরনের সময় উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক জনাব সিরাজুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ।

No comments