শেখ হাসিনার ক্ষুদ্রকর্মী হিসেবে সাধারন মানুষের সেবা করে যেতে চাই আজীবন : কউক চেয়ারম্যান।
By নিজস্ব প্রতিবেদক
৯ মে ২০২০ ইং
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দল-মত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্যে সাধারন মানুষের দরজায় দরজায় আমার সেচ্ছাসেবক টিম এর মাধ্যমে সাধ্যমত সর্বোচ্ছ সহযোগিতা পৌছিয়ে দিতে চেষ্টা করে যাচ্ছি এবং আজীবন সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ, বলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা মহামারিতে সংকটময় মুহূর্তে কর্মহীন অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রতিদিন কোন না কোন এলাকায় পৌছিয়ে দিতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
০৯ মে ২০২০ ইং শনিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের ৫নং এবং ৬নং ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রি পৌছিয়ে দিয়েছেন লে. কর্নেল ( অবঃ) ফোরকান আহমদ এর নেতৃত্বে সেচ্ছাসেবী টিম পরিবার।
অদ্য খাদ্য ও ইফতার সামগ্রী বিতরনের সময় তিনি উক্ত কার্যক্রম সাধ্যমতো অব্যাহত রাখবেন বলে জানান। এছাড়াও এ দুর্যোগ মূহুর্তে কক্সবাজারের বিত্তবানদের জনস্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিতরনকালে টেলিফোনিক আলাপে তিনি এসব কথা বলেন।

No comments