বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলার নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর সৌজন্যে কউক চেয়ারম্যানের পক্ষ থেকে মাহে রমজানের উপহার হিসেবে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ:
গতকাল ০৫ মে, ২০২০ তারিখ কক্সবাজার জেলার পৌর শাখা, কক্সবাজার সদর শাখা, রামু উপজেলা শাখা এবং ঈদগাও সাংগঠনিক উপজেলায় মোট ২২৫ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্যে মাহে রমজানের খাদ্য ও ইফতার সামগ্রী উপহার দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি।
সকাল ১১টায় কউক সভাকক্ষে উক্ত ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের শ্রেষ্ঠ সন্তান। দেশের যেকোন ক্রান্তিলগ্নে তারা নিজেদেরকে বিলিয়ে দিতে সক্ষম। তাই বিশ্বের করোনা মহামারীর এই ক্রান্তিলগ্নে দেশের এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একজন কর্মী হিসেবে সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেক দায়িত্ব রয়েছে। তাই দেশের এই দু:সময়ে নিজ নিজ এলাকায় খেটে খাওয়া অসহায় মানুষের কল্যানে সার্বিকভাবে কাজ করার জন্য অনুরোধ জানান।



No comments