• শিরোনাম

    রামু উপজেলার দুর্গম এলাকায়ও থেমে নেই কউক চেয়ারম্যান এর খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন। দেশের ডাক

    By নিজস্ব প্রতিবেদক
    ৩ মে ২০২০ইং

      
    করোনা মহামারিতে সংকটময় মুহূর্তে কর্মহীন অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থোয়াঙ্গাকাটা গ্রামে ৬২ পরিবারের মাঝে ও কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ৬০ পরিবার সহ ১২২ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করেন।



    রবিবার (৩ মে,২০২০ ইং) সকাল থেকে বিকেল পর্যন্ত রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থোয়াঙ্গাকাটা গ্রামে ও কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় ঘরবন্দী থাকা অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য ও ইফতার সামগ্রী পৌছিয়ে দেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদ এর নির্দেশে সেচ্ছাসেবক টিম পরিবার।

    তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দল-মত নির্বিশেষে সকল দলের কর্মহীন অসহায় পরিবারের মাঝে আমার নিজ অর্থায়নে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।


    খাদ্য সামগ্রী বিতরনের সময় গর্জনিয়া ৩ ওয়ার্ডের সুফিয়া খাতুন (৭৫) জানান এই করুনা মহামারিতে খাদ্য সামগ্রী নিয়ে কেউ আসেনি এ অসহায় পরিবারের খবর নিতে। কোন ছেলে সন্তান না থাকায় বৃষ্টিতে ভিজে ভাঙ্গা কুড়েঁ ঘরেই বসবাস সুফিয়া খাতুনের। তাই তিনি সেচ্ছাসেবক টিমের মাধ্যমে মানবিক নেতা ফোরকান আহমদকে অনুরোধ জানান তার কুড়ে ঘরটি মেরামত করে দেওয়ার জন্য।



    বিষয়টি টেলিফোনের মাধ্যমে কউক চেয়ারম্যান কে অবগত করলে তিনি মহিলার অসহায়ত্বের কথা শুনে খুবই ব্যাতিতবোথ করেন এবং খুব দ্রুত উক্ত ঘরটি মেরামত করে দিবে বলে জানায়।


    খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন গর্জনিয়া ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আজিম, সেক্রেটারি গোলাম কাদের, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, ছাত্রলীগ নেতা ছলিম উল্লাহ বিপ্লব, ছাত্রলীগ সভাপতি মো. রাসেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    No comments