দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৬৬৫ জন, মারা গেছেন ২ জন। দেশের ডাক
By নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২০ ইং
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯,৪৫৫। এবং গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে।
আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

No comments