জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা'র মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনয় শিল্পী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক কর্মকর্তা ফেরদৌসী আহমেদ লীনা'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের অভিনয় জগতে (টিভি ও চলচ্চিত্র শিল্পে) লীনা'র অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা (৬৩) গতকাল (শনিবার) দিবাগত রাত বারটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।

No comments