সদর ছাত্রলীগের নির্দেশে ধান কেটে দিল খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগ। দেশের ডাক
করোনা প্রাদুর্ভাবে লকডাউনে পাকা ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের ফোন পেয়ে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। অপটু হাতে সারাদিনের চেষ্টায় কৃষকের প্রায় এক একর জমির ধান কেটে বাড়ি পৌঁছাতে সক্ষম হন তারা।
কৃষকদের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী তামজিদ রিজুয়ান পাশা প্রতিটি ইউনিয়ন ইউনিটকে নির্দেশ দেন।সেই নির্দেশনায় কৃষকের ধান কেটে দিল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগ।
করোনায় দেশে এক নাজুক অবস্থা বিরাজ করছে। ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। সংক্রমণরোধ ও ঝুঁকি এড়াতে দেশের বিভিন্ন এলাকার মতো কক্সবাজার জেলাও লকডাউনে রয়েছে। এদিকে ধানে পাক ধরা শুরু করেছে পুরো জেলায়। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কৃষক সেলিম উদ্দীনের চাষ করা জমিতে বাম্পার ফলন হয়েছে। কিন্তু লকডাউনে শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে না পেরে বিলেই ধান নষ্ট হয়ে যাচ্ছিল। কৃষক সেলিম উদ্দীন বিষয়টি উল্লেখ করে খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শামিমকে কে ফোন দেন।
কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ রিজুয়ান পাশা বলেন, খবরটি পেয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী তথা খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তারিকুল ইসলাম শামীমের নেতৃত্বে একঝাক ছাত্রলীগের নেতাকর্মী তথা খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অনিক আর্চায্য,শহিদুল হক বাপ্পী, সদর ছাত্রলীগ নেতা দোলন দে, তেতৈয়া তাফহিমুল কোরআন আলিম মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আয়ুব আলী খান, খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোবারক হোসেন বারেক, সদস্য ফারুক, গাজীর ডেইল দারুল উলুম মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, খুরুশকুল ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সেলিম, উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ নেতা খোকা সহ অসংখ্য নেতৃবৃন্দ নিয়ে সেলিম উদ্দীনের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।

No comments