• শিরোনাম

    প্রবাসীর স্ত্রী কন্যাসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা! দেশের ডাক



    গাজীপুরের শ্রীপুরে বসত ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী ও ২ মেয়েসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দূবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার জৈনাবাজারের আদাবর গ্রামে। নিহতদের মধ্যে রয়েছে মা,দুই মেয়ে ও এক প্রতিবন্ধি ছেলে।

    নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তাঁরা শ্রীপুরের জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।

    প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তাঁর বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকেন। তাঁর ভাইয়ের কোন শত্রু নেই। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি জানাতে পারেননি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪টি লাশ ঘটনাস্থলে ছিল। পুলিশকে খবর দেয়া হয়েছে বলে জানান কাজলের ভাই আরিফ।
    শ্রীপুর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘঁটনাস্থলে গেছে।

    No comments